1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
চিরিরবন্দরে কোচের ধাক্কায় ১ শিশু নিহত - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

চিরিরবন্দরে কোচের ধাক্কায় ১ শিশু নিহত

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ সময় দর্শন

মোঃ মশিউর রহমান, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে কোচের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৭ ফেব্রুয়ারী (শনিবার) সকালে আলোকডিহি জেবি স্কুলের সামনে এ দূর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ঢাকা পঞ্চগড় মহাসড়কের পাশের বাসা থেকে বের হয়ে বাঁধন মালি (৬) নামেন ঐ শিশু রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজ এর একটি যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় ওই শিশু গুরুতর আহত হয়। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। শিশুটির পিতার নাম সুশান্ত মালিক। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে রাস্তা অবরোধ করে। এতে করে রাস্তার উভয় পাশে চলাচলরত সকল যানবাহন আটকা পড়ে যাত্রীদের চরম বিড়ম্বনা সৃষ্টি হয়। সংবাদ পেয়ে দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুল কবির ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেনের নেতৃত্বে সেনাবাহিনী, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহসান হাবিব ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ৩ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুল কবির জানান, যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পরিবারের পক্ষ হতে একটি মামলা দায়ের হলে ঘাতক কোচটি চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host