1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ঘন কুয়াশার কারণে দেশের ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

ঘন কুয়াশার কারণে দেশের ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ সময় দর্শন

অনলাইন ডেস্ক

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে দেশের দুটি গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ভোর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এ অবস্থায় নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে করে মাঝ নদীতে ছোট-বড় দুটি ফেরি আটকা পড়ে। তবে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host