1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
গাজীপুরে পিকআপ উল্টে খালে, নিহত ৩ - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

গাজীপুরে পিকআপ উল্টে খালে, নিহত ৩

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৪ সময় দর্শন

গাজীপুরের কালীগঞ্জে সবজিবোঝাই পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ জন ।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের  হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, একটি পিকআপ ভ্যান সিলেট থেকে কাঁচামাল নিয়ে গাজীপুরের দিকে আসছিল, বুধবার ভোরে সেটি কালীগঞ্জের আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পরে যায়। খালে পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেনি চালক। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: এফএনএস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host