1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
কর্মচারীদের ফুল নিলেন না শিক্ষামন্ত্রী ড. মিলন - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

কর্মচারীদের ফুল নিলেন না শিক্ষামন্ত্রী ড. মিলন

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫১ সময় দর্শন
শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

দায়িত্ব গ্রহণের পর শুভেচ্ছা জানাতে আসা কর্মচারীদের কাছ থেকে ফুল নেননি শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার সচিবালয়ে প্রবেশের সময় তাকে ফুল দিতে গেলে তিনি তা ফিরিয়ে দেন। এসময় তিনি বলেন, আমাদের সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতা বাড়াতে হবে। এডুকেশন মিনিস্ট্রি ইজ জাস্ট নট এ মিনিস্ট্রি। ইটস এ ফাইন্ডেশন মিনিস্ট্রি। এটিই সেই মিনিস্ট্রি যেখান থেকে একটি খাটি সোনার দেশ জন্মগ্রহণ করবে। অতএব ইটস এ সিরিয়াস মিনিস্ট্রি। উই মাস্ট টেক এ সিরিয়াস ইনিশিয়েটিভ ইন দিস মিনিস্ট্রি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। এর আগে গতকাল মঙ্গলবার মন্ত্রীর শপথ নেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, অপেক্ষা করুন, চমক দেখবেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host