1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
কবিতা- লাশ হেফাজত : কবি অধ্যাপক জালাল উদ্দীন - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

কবিতা- লাশ হেফাজত : কবি অধ্যাপক জালাল উদ্দীন

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৭০২ সময় দর্শন
লাশ হেফাজত
অধ্যাপক জালাল উদ্দীন
—————–
সাহাবী আসেম তিনি,যাঁর হাতে হত
বদরের যুদ্ধে এক কাফের সর্দার ;
কোন এক অভিযানে কাফেরেরা তাঁকে
হঠাৎ শহীদ করে তীরের আঘাতে ;
তাঁর পবিত্র দেহের অংশ নিতে এলে
মৌমাছির ঝাঁক করে তাড়া শত্রুগুলো ;
আল্লাহ করেন তার লাশ হেফাজত
মৌমাছি পাঠিয়ে কৃত দোয়া মোতাবেক…..।
আল্লাহর কাছে দোয়া করেন আসেম
মুশরিক কোন না পারে যেনো দেহ ছুঁতে ;
কোন কাফের পারেনি তার মৃত্যু কালে
পবিত্র দেহের কোন অংশ কেটে নিতে ;
মু’মীনের দোয়া প্রভু করেন কবুল
সাহাবী আসেম তার প্রোজ্জ্বল প্রমাণ…..।
★ চোখের চমক ★ আমার সপ্তম ও তৃতীয় চতুর্দশপদী
বা সনেট কাব্যগ্রন্থ। ” লাশ হেফাজত ” উক্ত কাব্যের অক্ষরবৃত্ত বা পয়ার ছন্দের অমিত্রাক্ষরে নির্মিত এবং
বিশ্বজনীন প্রভায় প্রষ্ফুটিত একটি সনেট বা চতুর্দশপদী
কবিতা।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host