1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
কবিতা- উঠিল ঈদের চাঁদ : কবি মোঃনূরুজ্জামান সবুজ - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

কবিতা- উঠিল ঈদের চাঁদ : কবি মোঃনূরুজ্জামান সবুজ

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৭৩৫ সময় দর্শন
উঠিল ঈদের চাঁদ
মোঃনূরুজ্জামান সবুজ –
নুরানী জ্যোতির হেলালী আভায়
উঠিল ঈদের চাঁদ
সপ্ত সিন্ধুর মহা কল্ললে তাই
খুশির ভাঙ্গিলো বাধ।
আত্মত্যাগের কুরবানী কর
হে মুমিন মুসলমান
তৌহিদী বাদের উড়ায়ে নিশান
গাও সৃষ্টিকর্তার  গান।
আঁধারের পথে নাহেটে তুই
 আলোর পথে আয়
হেরার আলোতে হ’ আলোকিত
হৃদয়ের আঙ্গিনায়।
হৃদয় শীতল করে নেরে তুই
ইসলামের ছায়াতলে
যুগে যুগে জনমে জনমে
যা নবী রাসুল গেছে বলে  ।
গরিব দুঃখী টেনে নিয়ে বুকে
করে যা রে মোলাকাত
মানুষে মানুষে নেই ভেদাভেদ
হাতেতে মিলারে হাত ।
ঈদ মোবারক! ঈদ মোবারক!
হে মুসলিম- আহলান সাহলান-
অনন্ত অসীম প্রেমময় যিনি,
 গেয়ে যাও তার গান।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host