1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
জামালপুরে আওয়ামী লীগ নেতা লিটনুজ্জামান গ্রেফতার - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

জামালপুরে আওয়ামী লীগ নেতা লিটনুজ্জামান গ্রেফতার

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৮২ সময় দর্শন

 

জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌর আওয়ামী লীগের ৮ নং ইউনিটের সভাপতি লিটনুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুর সদর থানার পুলিশ উপপরিদর্শক খাইরুজ্জামান ফাহিমের নেতৃত্বে পুলিশের একটি দল লিটনুজ্জামানকে গ্রেপ্তার করে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের টেনিস ক্লাব মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, লিটন ব্যাক্তিগত কাজে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এসেছিলেন। এসিল্যান্ড অফিসে কাজ শেষ করে বের হয়েই গ্রেপ্তার হন তিনি।

জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লিটনুজ্জামানকে জুলাই আগষ্টের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host