1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের সেমিফাইনালে - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের সেমিফাইনালে

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮৫ সময় দর্শন

স্পোর্টস ডেস্ক

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে দারুণ ছন্দে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৫৯-২০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার সঙ্গে কাবাডিতে বাংলাদেশের পদক জয়ও নিশ্চিত হলো। সেমিফাইনালে উঠে যাওয়ায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিতভাবে পাচ্ছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই দাপটের সঙ্গে খেলতে থাকে বাংলাদেশ। ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। চাইনিজ তাইপের মেয়েরা কোনো ধরনের প্রতিরোধই গড়তে পারেনি। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের মেয়েরা টানা দুই ম্যাচে জয় পেলেও পুরুষ দল টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে। পাকিস্তানের কাছে হারের পর আজ ইরানের কাছে ৪৭-৩১ পয়েন্টের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host