1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
এমপি মকবুল হোসেনের বড় বোনের ইন্তেকাল - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

এমপি মকবুল হোসেনের বড় বোনের ইন্তেকাল

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৫ সময় দর্শন
পাবনা – ৩ এলাকার মাননীয় সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো: মকবুল হোসেনের বড় বোন,বিশিষ্ট সমাজ সেবক – শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব মরহুম হাজী মহসীন আলীর বড় কন্যা এবং ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব ইমদাদ হোসেন এর সহধর্মিনী মাহেমা খাতুন ভানু ( আনুমানিক বয়স ৮৬ বছর ) আজ সোমবার(১৪ সেপ্টেম্বর)দুপুরে ভবানীপুর গ্রামে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ব্যক্তি জীবনে মাহেমা খাতুন একজন গৃহিনী  হলেও অতিশয় ধর্মপরায়ন ও পর্রদানশীল নারী ছিলেন। অবসরে হাদিস-কোরান ও ধর্মীয় বই-পুস্তক পড়ে সময় কাটাতেন। তিনি ভেষজ চিকিৎসার মাধ্যমেও মানুষের সেবা করেছেন।
মরহুমা জীবদ্দশায় স্বামীর সঙ্গে মক্কা শরীফে হজব্রত পালন ও মদীনা শরীফে
মহানবী হযরত মুহম্মদ (সা:)এর রওজা মোবারক জিয়ারত করেছেন।
মরহুমার বড় ছেলে আলহাজ আব্দুল মান্নান একজন ব্যবসায়ী, মেজ ছেলে আব্দুল মালেক ওরফে নান্নু হাজী শরৎনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,সেজ ছেলে মো: মুকুল হোসেন ব্যবসায়ী,পরের জন বকুল হোসেন ব্যবসায়ী,
টুটুল জার্মান প্রবাসী এবং ছোট ছেলে টুকন শরৎনগর বাজারের ভুষল ও গ্যাসসিলিন্ডার ব্যবসায়ী।
মরহুমার তিন মেয়ে বেবী,এলিন ও পলিন। তারা সবাই গৃহিনী। মরহুমার
ছোট বোনের মধ্যে একজন আমেরিকা প্রবাসী, একজন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আলহাজ মাহমুদা খাতুন ও অপরজন
ঐ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক জেব-উন-নাহার পিনি।
 মরহুমা মাহেমা খাতুন ভানু  ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল ও বিশিষ্ট যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিলের  বড় ফুফু।
এ রিপোর্ট লেখার সময় জানা গেছে আজ সোমবার বাদ এশা ভবানীপুর দিয়ারপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host