1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
উল্লাপাড়ায় পৃথক ঘটনায় দু’ব্যক্তির মৃত্যু - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় পৃথক ঘটনায় দু’ব্যক্তির মৃত্যু

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৬৬১ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সোমবার ভোরে ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল­াপাড়া রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কাটা পড়ে মারা যান জাকির হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ী। তিনি পাবনার বাংলা বাজার সাখাওয়াত হোশেয়ারি দোকানের মালিক।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে দায়িত্বরত সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টার দিকে উল­াপাড়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় উক্ত জাকির হোসেন চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মের উল্টো দিকে লাফিয়ে নামতে গেলে ঘটনাস্থলে তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। একতা এক্সপ্রেসের উল­াপাড়া রেলওয়ে স্টেশনে কোন বিরতি নেই। জাকিরের মরদেহ উল­াপাড়া প্লাটফর্মে দায়িত্বরত রেলওয়ে পুলিশ উদ্ধার করে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ধারনা করা হচ্ছে একতা এক্সপ্রেস উল­াপাড়া স্টেশনে না দাঁড়ানোর কারনে জাকির লাফিয়ে নামতে গিয়ে মারা যান।

উল্লাপাড়ায় নদী থেকে হাঁস আনতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু :

নদীতে চড়ানো হাঁস আনতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন দবির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের বওলাতলা গ্রামের পাশে গারুদহ নদীতে।

উল্লাপাড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, দবির উদ্দিন ঘটনার সময় তাদের বাড়িতে পালিত হাঁস গারুদহ নদী থেকে ফিরিয়ে আনতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল বহু চেষ্টার পর সোমবার বেলা ১০টার দিকে দবিরের লাশ নদী থেকে উদ্ধার করেন।

 

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host