1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
উল্লাপাড়ায় জন্মদিনের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন ইঞ্জিনিয়ার শওকাত ওসমান - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় জন্মদিনের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন ইঞ্জিনিয়ার শওকাত ওসমান

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৫০২ সময় দর্শন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের রাজনৈতিক উপদেষ্টা ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের ৫৬তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান বন্ধু মহল এ অনুষ্ঠানের আয়োজন করেন।

মন্ধু মহলের পক্ষে কাজী এহসানুল হাসান সন্টু জানান, উপজেলার সলপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের ৫৬তম জন্মদিন পালন উপলক্ষে তার বন্ধু মহল এ অনুষ্ঠানের আয়োজন করেন। পরিষদ চত্বরে বিভিন্ন রংয়ের বাতিতে আলোক সজ্জায় করা হয়। ফুলের তোরায় তোরায় ছেয়ে যায় এ সময়। তার জন্মদিনে উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ,জাতীয় শ্রমিক লীগ,স্বেচ্ছা সেবক লীগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শত শত নেতাকর্মীরা এসময় চেয়ারম্যান শওকাত ওসমানকে শ্রদ্ধা ভালবাসা ও ফুলের শুভেচ্ছা জানান।

 

জন্মদিনের শুভেচ্ছা জানানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, পৌর প্যানেল মেয়র এস এম আরিুল ইসলাম আরজু, এমপি তানভীর ইমামের একান্ত সচিব উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন, ছাত্র লীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার প্রমুখ। শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host