1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
উল্লাপাড়ার বিশিষ্ট সমাজ সেবক মতিয়ার রহমানের ইন্তেকাল - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

উল্লাপাড়ার বিশিষ্ট সমাজ সেবক মতিয়ার রহমানের ইন্তেকাল

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৬৩৯ সময় দর্শন

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ উল্লাপাড়ার বিশিষ্ট সমাজ সেবক অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবী উল­াপাড়া ঝিকিড়া মহল­ার বাসিন্দা মতিয়ার রহমান মতি(৮০) রবিবার সন্ধ্যে ৭টায় ঢাকা নিউরোলজি সায়েন্স হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল­াহির——রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ৪মেয়েসহ বহুস্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় সরকারি উল­াপাড়া মার্চ্চেন্ট হাই স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা সমাবেশে সাবেক এমপি উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, অধ্যক্ষ আবু সাঈদ আকন্দ, অধ্যাপক শামীম হাসান, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম লেবু, ইমাম আব্দুল হান্নান, ইমাম নজরুল ইসলাম,মরহুমের ছোট ভাই ফজলুর রহমান ও তার ছেলে রফিকুল ইসলাম রিটন বক্তব্য রাখেন। উল­াপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোওলানা আব্দুল হাকিম জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে ঝিকিড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host