1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ - স্বপ্ন প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৮৯ সময় দর্শন

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ৬দিন বন্ধ থাকবে।

সোমবার থেকে আগামী ২৪ জুলাই পর্যন্ত হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ জুলাই থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে, ব্যবসায়ীরা ৬দিন বন্ধের সিদ্ধান্ত নিলেও শুধু ঈদের সরকারি ছুটি পর্যন্ত কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজ শুরু হবে বলে জানা যায়।

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন সাংবাদিকদের জানান, হিলি স্থলবন্দরের সংশ্লিষ্টদের নিয়ে রবিবার একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬ দিন স্থলবন্দর বন্ধ রাখার বিষয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। বন্ধের বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামী ২৫ জুলাই থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

 

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host