1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯১ সময় দর্শন
নির্বাচন কমিশন

 

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল আজ সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ‘কমিশন সভা’ ডেকেছে সংস্থাটি। ইসি জানিয়েছে, আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ১১তম ‘কমিশন সভা’ হবে। এই সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ছাড়াও  অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। তপশিল ঘোষণার আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথাও রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্য নির্বাচন কমিশনাররা যোগ দেবেন। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত থাকবেন।

ইসি সূত্র বলছে, এবারের কমিশন সভায় মোট পাঁচটি আলোচ্যসূচি রাখা হয়েছে। এগুলো হচ্ছে– সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন ও প্রাসঙ্গিক বিষয়াদি; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনী সামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়ার বিষয়ে অবহিতকরণ; আগামী ৯ এপ্রিলে অনুষ্ঠেয় শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন বিষয়ে অবহিতকরণ; নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন পূর্ববর্তী কতিপয় গুরুত্বপূর্ণ মামলা ও নির্বাচন পরবর্তী সময়ে দায়েরকৃত নির্বাচনী দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিতকরণ এবং নির্বাচনী দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ বিষয়ে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিতকরণ। এ ছাড়া বিবিধ বিষয় নিয়েও সভায় আলোচনা করা হবে।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনে দলগুলো জোটগতভাবে নির্বাচন করবে নাকি করবে না, সে বিষয়ক কার্যক্রম শেষ করতে হয়। তার পরদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হয়। সেই হিসাবে গতকাল রোববার ৩০ কার্যদিবস শেষ হয়েছে এবং আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন করতে হয়। সেই হিসাবে আগামী ১৪ মে’র আগে যে কোনো দিন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে চলতি এপ্রিল মাসেই এই নির্বাচন শেষ করতে চায় কমিশন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host