1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
অবশেষে একটি বাড়ি পেল ফরিদপুরের বৃক্ষ প্রেমিক ইদ্রিস আলী - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

অবশেষে একটি বাড়ি পেল ফরিদপুরের বৃক্ষ প্রেমিক ইদ্রিস আলী

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৭৭৫ সময় দর্শন
অবশেষে একটি বাড়ি পেল ফরিদপুরের বৃক্ষ প্রেমিক ইদ্রিস আলী

বিশেষ প্রতিনিধিঃ

অবশেষে মীর কংক্রিটের পক্ষ থেকে পাবনার ফরিদপুরের বৃক্ষ প্রেমিক “ইদ্রিস আলী” কে একটি বাড়ি উপহার দেয়া হয়েছে। রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে তাকে এই বাড়ি উপহার দেন মীর কংক্রিটের ম্যানেজিং ডিরেক্টর জনাব. নাবা-ই জহির। মালেশিয়ান প্রবাসী সমাজ সেবক মো. মানিক হাসান ও ডাক্তার আব্দুল জলিল এর সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা গেছে,তিনি পাবনা ও সিরাজ গঞ্জের সড়কের পাশ দিয়ে কয়েক লক্ষ বৃক্ষরোপন করেছেন। বৃক্ষপ্রেমিক ইদ্রিস আলী বৃক্ষ লাগানো ও পরির্চচা করাই তার নেশা এই কারণে তিনি ব্যক্তিগত জীবনে আজঅবধি চিরকুমার রয়েছেন। পরিবেশ রক্ষা করাই যেনো চিল তার বড় চেলেঞ্জ। কিন্তু তার নিজের বসতবাড়ি ছিল না। অতিকষ্টে দিনাতিপাত করত। এমন সময় পরিবেশ বান্ধব মীর কংক্রিট ইদ্রিস আলীকে একটি বাড়ি উপহার দিয়ে তার পাশে দাড়ান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর কংক্রিটের ম্যানেজিং ডিরেক্টর জনাব. নাবা-ই জহির।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর উপজেলা চেয়ারম্যান, অধ্যাপক মো: গোলাম হোসেন গোলাপ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ। ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: জেসমিন আরা। এসময় বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শত লোক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host