1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী পুরোহিত আটক - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী পুরোহিত আটক

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ সময় দর্শন

ইসলাম ও মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করায় ভারতে ইয়াতি নরসিংহানন্দ নামের এক হিন্দু ধর্ম গুরুকে আটক করা হয়েছে।

রোবাবার (৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নরসিংহানন্দকে পুলিশ আটক করেছে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়নি। তবে পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন বিতর্কিত এই পুরোহিতকে তারা তাদের জিম্মায় নেওয়া হয়েছে।

জানা যায়, বিতর্কিত এই ধর্ম গুরু ভারতের নরিসংহানন্দ উত্তর প্রদেশের গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে আছেন। গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অশোভন কথা বলেন। এরপরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিহানি গেট থানার পুলিশ।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host