1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
 ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা,শোভাযাত্রা,পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ   - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

 ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা,শোভাযাত্রা,পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ  

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৩২৯ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে বুধবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আলোচনা সভা,বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুকুরে পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) তাসমীয়া আক্তার রোজী,পৌরসভার মেয়র মো.আজাদ খান,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু,মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আযম উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে।

 

উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল  ও উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার।

আলোচনা সভা শেষে উপজেলায় বড় মাছ চাষে আমিনুল ইসলাম ও পোনা উৎপাদনে শ্যামল কুমারকে পুরস্কার হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহের এই বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে উপজেলা মৎস্য বিভাগ।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host