1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ভাঙ্গুড়ায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি’র প্রকল্প পরিদর্শন - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি’র প্রকল্প পরিদর্শন

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৪৯৫ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো.মিজানুর রহমান শুক্রবার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। বিকালে উপজেলা পরিষদ আঙ্গিনায় পৌঁছিলে ইউএনও মোছা.নাজমুন নাহার ও উপজেলা চেয়ারম্যান মো.বাকি বিল্লাহ ফুল দিয়ে তাকে স্বাগত জানান। তার সফরসঙ্গী ‘মিসেস ডিজি’’ শারমিন রহমান চৈতি কে ফুল দিয়ে বরণ করেন এসি ল্যান্ড তাসমীয়া আক্তার রোজী ও প্রকল্প অফিসার ফেরদৌস আলম ।  পরে তিনি উপজেলা পরিষদের শিশু পার্কের আঙ্গিনায় বৃক্ষ রোপন করেন। এসময় মিসেস ডিজি শারমিন রহমান চৈতি,উপজেলা চেয়ারম্যান মো.বাকি বিল্লাহ,ইউএনও মো.নাজমুন নাহার,এসি ল্যান্ড তাসমীয়া আক্তার রোজী,প্রকল্প কর্মকর্তা ফেরদৌস আলম প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে তার আগমনের খবর পেয়ে স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিরা মিজানুর রহমানের সাথে স্বাক্ষাতের জন্য ছুটে আসেন উপজেলার শিশু পার্ক আঙ্গিনায়। সেখানে তিনি কিছুক্ষণ তাদের সাথে মতবিনিময় করেন। অতপর তিনি সেবাব্রতি কিন্ডার গার্টনে ও তালিমুল কোরআন ইতিমখানা মাদ্রাসায় যান।  ২০০৫ সালে জনাব মিজানুর রহমান,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব করেন। তখন তিনি এখানে শিশুপার্ক,সেবাব্রতি কিন্ডার গার্টন,ঈদগাহ, মসজিদ ,তালিমুল কোরআন মাদ্রাসা,শহীদ মিনার প্রভৃতি তৈরি করেন। ফলে তিনি এখানকার মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন। সন্ধ্যায় তিনি পাবনার ফরিদপুর উপজেলার উদ্দেশ্যে রওনা দেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host