1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭৬ সময় দর্শন

ক্যাম্পাস প্রতিনিধি

ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ এবং মতপ্রকাশের স্বাধীনতাকে শিক্ষার্থীর মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে বিভিন্ন ক্যাম্পাসে চলমান ‘মব কালচার’ ও হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ১০ই মে, রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইডেন কলেজ ও তিতুমীর কলেজের সাম্প্রতিক ঘটনার কঠোর সমালোচনা করেন।

নাসির উদ্দীন নাসিরের অভিযোগ, ইডেন কলেজে ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে কৃত্রিম মব বা জনরোষ সৃষ্টি করা হয়েছে। এর মাধ্যমে ছাত্রদলের নেত্রী এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের কর্মীদের হেনস্তা করা হচ্ছে। এমনকি ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই মব সন্ত্রাস ও হেনস্তা অবিলম্বে বন্ধ না হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিবৃতিতে তিতুমীর কলেজের সাম্প্রতিক একটি ঘটনার উল্লেখ করে বলা হয়, সেখানে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়েছে।

নাসির উল্লেখ করেন, যারা সাধারণ শিক্ষার্থীর বেশে ছাত্ররাজনীতি নিষিদ্ধের আন্দোলন করেছিল, পরবর্তীতে তাদেরই শিবিরের বিভিন্ন পদে আসীন হতে দেখা গেছে।

তিনি একে ‘গুপ্ত রাজনীতি’ ও ‘ধোঁকাবাজি’ হিসেবে অভিহিত করেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host